শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

ইটাখোলায় ধ্বসে যাওয়া ব্রীজ সংস্কার সারাদেশের ট্রেন চলাচল ফের শুরু

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০১৭
  • ৫৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেটের সাথে সারা দেশের ট্রেন চলাচল শুরু হয়েছে। গতকাল সোমবার বিকাল ৪টায় ব্রীজ মেরামতের কাজ শেষে সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল শুরু করার ঘোষণা দেয় রেলওয়ে কর্তৃপক্ষ।
শায়েস্তাগঞ্জ রেল জংশন মাস্টার মো. সাইফুল ইসলাম জানান, ধ্বসে যাওয়া মাধবপুরের এ ব্রিজটি লোহার পাত দিয়ে অস্থায়ীভাবে মেরামত করে পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকাল ৪টা থেকে সিলেটের সাথে সারা দেশের রেল চলাচল সচল করা হয়। তিনি আরো জানান, এ রুটে দুপুর ২টা ৫০ মিনিটে সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাবে। তারপর ঢাকা থেকে জয়ন্তিকা ও চট্টগ্রাম থেকে পাহাড়িকা এক্সপ্রেস সিলেটের উদ্দেশে ছেড়ে আসবে। এর আগে ঢাকা ও চট্টগ্রাম থেকে মাধবপুর উপজেলার মনতলা স্টেশন এবং সিলেট থেকে নোয়াপাড়া স্টেশন পর্যন্ত বিকল্প রুটে ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয়েছিল।
প্রসঙ্গত, গত বুধবার রাতে প্রচন্ড বৃষ্টিপাত, পাহাড়ি ঢল ও অবৈধ বালু উত্তোলনের কারণে মাধবপুর উপজেলার ইটাখলার কাছে রেলসেতুটির নিচের মাটি সরে গিয়ে একটি পিলার ধ্বসে যায়। পরে মেরামত করার সময় সেতুর আরেকটি পিলার ধসে যায়। এ কারণে বৃহস্পতিবার সকাল থেকে চার দিন সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com