সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

কেন জাতীয় পত্রিকার সম্পাদকদের রাষ্ট্রীয় পদমর্যাদাক্রমে অন্তর্ভুক্ত নয়-হাইকোর্ট

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০১৭
  • ৫৮৪ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ জাতীয় পত্রিকার সম্পাদকদের কেন রাষ্ট্রীয় পদমর্যাদাক্রমে (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স) অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ সংক্রান্ত একটি রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।
আগামী চার সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন মন্ত্রনালয়ের সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও তথ্য মন্ত্রণালয়ের সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী ও তার সঙ্গে ছিলেন নজরুল আলম রনি।
গত ২ এপ্রিল এ বিষয়ে রিট করেন দৈনিক ভোরের পাতা পত্রিকার সম্পাদক কাজী ইরতেজা হাসান।
রিটের আবেদনের যুক্তিতে বলা হয়, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং আমেরিকাতে সরকারি কর্মকর্তা ছাড়াও বিভিন্ন পেশাজীবীদের ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে মর্যাদা দেওয়া হয়েছে। কিন্তু আমাদের দেশে জাতীয় দৈনিকের সম্পাদকদের এই পর্যায়ে রাখা হয়নি। তাই তাদের এই মর্যাদায় অন্তর্ভুক্ত করার জন্য রিট করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com