বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

আতিয়া মহল থেকে ২ জঙ্গির লাশ উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০১৭
  • ৭৫০ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ সিলেটের শিববাড়িতে আতিয়া মহল থেকে নিহত দুই জঙ্গির লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল সোমবার বিকেলে লাশ দু’টি উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, লাশ দু’টি উদ্ধারের পর সেগুলো সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে লাশের ময়না তদন্ত সম্পন্ন হবে।
এর আগে সোমবার সকালে আতিয়া মহলে যায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) বোমা নিষ্ক্রিয়কারী দল। তাঁদের সঙ্গে ছিলেন ফায়ার সার্ভিসের কর্মীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দুপুর সোয়া ১টার দিকে র‌্যাবের বোমা বিশেষজ্ঞ দল বোমা নিষ্ক্রিয়করণের কাজ শুরু করে। এরপর বিকেলে বের করে আনা হয় দুই জঙ্গির লাশ। আতিয়া মহলে সেনাবাহিনীর পরিচালিত ‘অপারেশন টোয়াইলাইট’ নামক অভিযানে নিহত হয় মোট ৪ জঙ্গি, যাদের মধ্যে ছিল ১ নারী ও ৩ পুরুষ জঙ্গি। নারীসহ আরেক জঙ্গির লাশ আগে উদ্ধার করা হলেও অপর দুই জঙ্গির লাশ উদ্ধার করা যায়নি। সেনাবাহিনীর অভিযান শেষে আতিয়া মহল পুলিশের কাছে হস্তান্তরের পর বোমা বিশেষজ্ঞ দল এসে ভবনটির ভেতর ও আশপাশ পরীক্ষার পর লাশ দু’টি উদ্ধার করা হবে বলে জানা গিয়েছিল। গত ২৪ মার্চ আতিয়া মহলের একটি ফ্ল্যাটে জঙ্গি অবস্থান নিশ্চিত হয়ে তা ঘিরে রাখে পুলিশ। পরে প্রথমে সেখানে সোয়াট ও পরে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে। টানা চার দিন ‘অপারেশন টোয়াইলাইট’ নামক অভিযান শেষে গত মঙ্গলবার (২৮ মার্চ) এ ভবনের ভেতরে চার জঙ্গির লাশ পাওয়া যায়। সেদিনই অভিযান সমাপ্ত ঘোষণা করে সেনাবাহিনী। তবে আতিয়া মহলের ভেতরে আরো বোমা থাকার আশঙ্কার কথা জানায় তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com