বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জ উপজেলা নির্বাচনকে সামনে রেখে আউশকান্দিতে আওয়ামীলীগের সভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৫১৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন আওয়ামীলীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান দিলাওর মিয়ার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগ নেতা আমিনুর রহমান নোমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট গতি গোবিন্দ দাশ, কাজী ওবায়দুল কাদের হেলাল, রিজভী আহমেদ খালেদ, শেখ শাহনুর আলম ছানু। বক্তব্য রাখেন, শাহ কামাল, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, সাবেক উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিক দিলারা হোসেন, শেখ সইফা রহমান কাকুলী, মছদ্দর আলী, সিরাজুল ইসলাম, মোঃ ফরিদ আহমদ, মল্লিক মিয়া, ফখরুল ইসলাম, মোক্তার হোসেন, নুরুজ্জামান মিয়া, আব্দুল কাদির, বদরুল ইসলাম বকুল, নজরুল ইসলাম, মুবাশ্বির আলী, দিলশাদ মিয়া, নিজামুল ইসলাম চৌধুরী, খালেদ আহমেদ জজ, আব্দুর নুর, তোফায়েল আহমেদ, এম এ সবুর প্রমূখ। সভায় বক্তাগণ আসন্ন নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের তৃনমূল মনোনীত একক প্রার্থীকে নির্বাচিত করার আহবান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com