বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন সফলভাবে পরিচালিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৬৪২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন কর্মসূচী সফল ভাবে সম্পাদানের লক্ষ্যে ব্যাপক সাড়া পাওয়া গেছে। কোন প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই এ কার্য্যক্রম সফলভাবে সম্পন্ন হতে যাচ্ছে। নবীগঞ্জ  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অর্ধেন্দু দেবের  তথ্যমতে নবীগঞ্জ উপজেলায় এ বছর  ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ১ লাখ ২৭ হাজার ৬৭৮ জন শিশুকে এম আর এ টিকা দেওয়া হবে। এ ছাড়া ০ থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে একই সাথে ২ ফোটা পোলিও টিকা খাওয়ানো হবে। ২৫ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারী ৩ হাজার ৫৬৩টি স্কুলে  ইতিমধ্যে এ সেবা প্রদান করা হয়েছে। এছাড়া ১ ফেব্র“য়ারি থেকে ১৩ ফেব্র“য়ারি পর্যন্ত নির্ধারিত নিয়মিত কেন্দ্র ছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সেবা প্রদান করা হবে। উক্ত ক্যাম্পেইনের আওতায় হাম-রুবেলা টিকাদানের পাশাপাশি উপজেলার ৫৭ হাজার ২৭৯ জন শিশুকে ২৩৪টি স্কুল ও ৩১২ টি নির্ধারিত নিয়মিত কেন্দ্রে ২ ফোটা করে পোলিও টিকা খাওয়ানো হবে। ১ হাজার ১৮০ জন টিকাদান কর্মি ও ১ হাজার ৭৩৪জন স্বেচ্ছাসেবক এ সেবাদান কর্মসূচীতে অংশ নিবে। আগামী বৃস্পতিবার পর্যন্ত এ কার্যক্রম চলবে। যারা ইতিমধ্যে কোন ক্যাম্পেইনে এ সেবা গ্রহন করেননি তারা নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্স থেকে এ সেবা গ্রহন করতে পারবেন বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অর্ধেন্দু দেব জানিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com