শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সাংস্কৃতিক অঙ্গণ ভূমিকা রাখবে-এমপি আবু জাহির

  • আপডেট টাইম শুক্রবার, ৩১ মার্চ, ২০১৭
  • ৭৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, মানুষের সামাজিক জীবন ধারা বুঝা এবং সে সম্পর্কে পূর্ণ জ্ঞান লাভের জন্য যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার মধ্যে সাংস্কৃতিক উৎসব অন্যতম মাধ্যম। কারণ উৎসব শুধু উৎসব নয়, উৎসব হলো- মানুষের পছন্দ, আচরণ, আকাড়া, এমনকি ইচছা অনিচছার বহিঃপ্রকাশ। হতে পারে সে উৎসব নির্দিষ্ট কোনো জনপদের, অথবা হতে পারে নির্দিষ্ট কোনো ভূ-খণ্ডের। গতকাল সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসবের ২য় দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এমপি আবু জাহির বলেন, বর্তমান সরকার সাহিত্যাঙ্গণকে এগিয়ে নিতে ব্যাপক ভূমিকা পালন করছে। বিশেষ করে শিশু-কিশোরদের জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করায় লুকিয়ে থাকা অনেক মেধাবী মুখ বেড়িয়ে আসছে। ফলে বাংলাদেশ আজ বিশ্বে সংস্কৃতিতে অনেক এগিয়ে। সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে হবিগঞ্জের সাংস্কৃতিক অঙ্গণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ সফিউল আলমের সভাপতিত্বে উৎসবের ২য় দিনে বিশেষ আকর্ষণ ছিলেন হবিগঞ্জের কৃতি সন্তান ও উপ মহাদেশের বিখ্যাত কণ্ঠ শিল্পী সুবীর নন্দী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খেলাঘর আসরের সভাপতি বাদল রায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com