বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে সিএনজি-বাস সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭
  • ৬৪০ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে সিএনজি-বাস সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছে। নিহত কলেজছাত্র হলেন, উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাও গ্রামের মহিবুর মিয়ার ছেলে ও রাগিব রাবেয়া হাইস্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র মাহফুজ (১৯)। গতকাল সোমবার বিকেলে মহাসড়কের বড়গাঁও এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাহফুজ গতকাল বিকেলে ক্লাস শেষে একটি সিএনজিযোগে (হবিগঞ্জ-থ-১১-৩১৪৬) বাড়ি ফিরছিল। সিএনজিটি বড়গাও গ্রামের নিকট পৌছুলে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে মাহফুজ ঘটনাস্থলেই নিহত হয়। অন্যান্য যাত্রীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ সময় স্থানীয় উত্তেজিত জনতা বিক্ষোভ মিছিল করে মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের হস্তক্ষেপে প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল শুরু হয়। অবরোধ চলাকালে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com