বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটের সন্দেহভাজন ৬ নারী পঞ্চগড়ে আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭
  • ৬৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার এক শিশুসহ সন্দেহভাজন ৬ নারীকে আটক করেছে পঞ্চগড় পুলিশ। রোববার (২৬ মার্চ) দিনগত রাত দেড়টার দিকে ১৮ বিজিবি ক্যানটিনের সামনের একটি বাসা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- শারুফা, আঙ্গুরা বেগম, আছিয়া খাতুন, আসমা বেগম, শাহেরা বেগম, সুমি বেগম। তাদের সবার বাড়ি চুনারুঘাট থানার চন্দনা গ্রামে। পঞ্চগড়ের পুলিশ সুপার (এসপি) মো. গিয়াসউদ্দিন জানান, শিশুসহ ৬ নারী ১৮ বিজিবি ক্যানটিনের সামনের এক বাড়িতে উঠেছে জানতে পেরে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়।
জিজ্ঞাসাবাদে নারীরা জানিয়েছেন তারা হবিগঞ্জ থেকে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বার আউলিয়া মাজারে মানত পালনে এসেছিলেন। কিন্তু রাত হয়ে যাওয়ায় তারা ওই বাড়িতে গিয়ে ওঠেন। পুলিশ সুপার আরও জানান, স্থানীয়রা তাদের ঘোরাফেরা করতে দেখে থানায় খবর দেয়। তাদের কাছে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে তাদের সম্পৃক্ততার প্রমাণও মেলেনি। চুনারুঘাট থানায় অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আমি চন্দনার মেম্বারের সাথে কথা বলে জানতে পেরেছি তারা জেলার বিভিন্ন এলাকায় গিয়ে চুরি করে। তিনি আরও বলেন, তারা বিভিন্ন এলাকায় গিয়ে বিপদে পড়েছি বলে রাতে থাকার সুযোগ করে। পরে সেখান থেকে চুরি করে জিনিসপত্র নিযে আসে। তাদের বিরুদ্ধে চুরি সহ বেশ কিছু অভিযোগ রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com