বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শচীন্দ্র কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭
  • ৫২১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে শচীন্দ্র কলেজে আলোচনা সভা, আবৃত্তি ও নাটিকা অনুষ্টিত হয়েছে। বেলা ১১ টায় কলেজ মিলনায়তনে অধ্যক্ষ এস.কে ফরাশ উদ্দিন আহমেদ শরীফীর সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা শচীন্দ্র লাল সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য মোঃ আলাউদ্দিন।
আলোচনা সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহ্বায়ক বাংলা বিভাগের প্রভাষক গৌতম সরকার।
শিক্ষকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক তরিকুল ইসলাম হারুন, রসায়ন বিভাগের প্রভাষক অনুপমা ভক্ত, ইংরেজী বিভাগের প্রভাষক লতিফ হোসেন, বাংলা বিভাগের প্রভাষক মিহির রঞ্জন সরকার প্রমূখ। ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, রিদোয়ান পাশা তানিম, রফিকুল ইসলাম অভি, শামসুন্নাহার প্রমূখ।
কবিতা আবৃত্তি করেন সংস্কৃতি বিভাগের প্রভাষক মানিক ভট্টাচার্য্য।
নাটিকায় অভিনয়ে অংশগ্রহণ করে একাদশ শ্রেণীর ছাত্রী তাসলিমা আক্তার ও ফেরদৌস আক্তার।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক প্রসূন্ন আচার্য্য পল্লব ও অর্থনীতি বিভাগের প্রভাষক কাঞ্চন দাশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com