বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জের আইডিয়াল উইমেন্স কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭
  • ৪৮৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ আইডিয়াল উইমেন্স কলেজের আয়োজনে যথাযথ মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা। পরে কলেজ প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ নজির মাহমুদের সভাপতিত্বে ও শিক্ষক মোঃ সুমন আহমেদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র-১ ও আওয়ামীলীগ নেতা এটিএম সালাম, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম এ আহমদ আজাদ, সাধারন সম্পাদক সলিল বরণ দাশ, কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি নিরূপম দেব, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মতিউর রহমান মুন্না, বাংলা বিভাগের প্রভাষক রিয়াদ মামুদ, সমাজ বিজ্ঞান বিষয়ের প্রভাষক নূর আলম। এতে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন পূজা দেব। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলয়াত করেন রিমা আক্তার নাইমা। গীতা পাঠ করেন শুভ্রা রাণী সূত্রধর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com