শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জের দিনারপুর কলেজে মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শিত

  • আপডেট টাইম রবিবার, ২৬ মার্চ, ২০১৭
  • ৫৭৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গণহত্যা দিবস উপলক্ষে নবীগঞ্জ উপজেলার দিনারপুর কলেজে মুক্তিযুদ্ধ স্মৃতিচর্চা কেন্দ্র নবীগঞ্জ এর উদ্যোগে মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শন করা হয়েছে। গতকাল শনিবার কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী মুক্তিযুদ্ধের ইতিহাস স্কুল কলেজের ছাত্র ছাত্রীসহ প্রজন্ম থেকে প্রজন্মান্তর তুলে ধরতে এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এই আলোকচিত্রে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসসহ বিভিন্ন প্রেক্ষাপটের ইতিহাস তুলে ধরা হয়েছে। গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে আলোকচি প্রদশর্নীর উদ্বোধন করেন নবীগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযুদ্ধা নূর উদ্দীন আহমেদ বীর প্রতিক। এসময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী খাঁন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তনুজ রায়, সাংবাদিক এম.এ মুহিত, প্রভাষক মোশারফ মিটু, শাহেদ আহমেদ, তাহমিদ আহমেদ, ইউপি সদস্য শাহ জোবায়ের আহমেদ প্রমুখ। মুক্তিযুদ্ধ স্মৃতিচর্চা কেন্দ্র নবীগঞ্জের প্রধান পরিকল্পক তনুজ রায় জানান, মুক্তিযুদ্ধের ইতিহাস বর্তমান প্রজন্মের কাছে পৌছে দিতে পর্যায়ক্রমে এই আলোকচিত্র সমগ্র বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রদর্শন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com