সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

মাধবপুরে জেলা প্রশাসক সাবিনা আলম ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭
  • ৫৪৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ জেলা প্রশাসক সাবিনা আলম বলেছেন-আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সাধারণ শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। কারণ আজকে যারা ছাত্র ভবিষ্যতে তারাই দেশের নেতৃত্ব দিবে। তিনি গতকাল বৃহস্পতিবার বিকালে মাধবপুর সোনাই আশ্রয়ন প্রকল্প সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুলড্রেস বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোকলেছুর রহমান, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আব্দুল আজিজ, সহকারী কমিশনার ভূমি টিনা পাল, মুক্তিযোদ্ধা সুকোমল রায়। প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর মোঃ বাবুল হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাম্মদ লিপি আক্তার, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা ঝারু মিয়া প্রমুখ।
উল্লেখ্য, ওই বিদ্যালয়ের ১০৪ শিক্ষার্থীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমান নিজস্ব তহবিল থেকে স্কুল ড্রেস তৈরী করে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com