বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

শহরের মশাজানে ট্রাক চাপায় আহত ব্যক্তি মারা গেছেন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭
  • ৪৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ধুলিয়াখাল-মিরপুর সড়কের মশাজান ব্রীজের নিকট ট্রাক চাপায় আহত মন্নর আলী (৫৫) মারা গেছেন। রবিবার রাত ২টার দিকে তিনি ঢাকার পঙ্গু হাসপাতালে মৃত্যু বরণ করেন।
তিনি সদর উপজেলার নোয়াবাদ গ্রামের বাসিন্দা। গত রবিবার সন্ধ্যায় মন্নর আলী সড়ক পার হচ্ছিলেন। এ সময় হবিগঞ্জগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি রাস্তার পাশে ছিটকে পড়েন। এতে তিনি গুরুতর আহত হন। লোকজন তাকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গতকাল সোমবার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয়। ট্রাকসহ ঘাতক চালক পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com