সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে প্রতিপক্ষের কামড়ে এক ব্যক্তির কান কর্তন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৩
  • ৬৬৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে প্রতিপক্ষের কামড়ে এক ব্যক্তির কান কেটে গেছে। কান কর্তনকারীর ব্যক্তির নাম শওকত মিয়া (৪০)। কামড়ানো ব্যক্তির নাম হেলাল মিয়া। তাদের উভয়ের বাড়ি নবীগঞ্জ শহরতলীর পূর্ব তিমিরপুর গ্রামে।
সূত্রে জানা গেছে, শওকত মিয়া ও হেলাল মিয়ার মধ্যে জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল হাসপাতাল রোডের সামনে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শওকত মিয়াকে ধরে তার কানে উপর্যুপরী কামড়াতে থাকেন হেলাল মিয়া। এতে শওকত মিয়ার কান ছিড়ে যায়। এ সময় শওকত মিয়ার ছোট ভাই মস্তফা মিয়া (৩২) এগিয়ে গেলে তাকে ও মারপিট করা হয়। পরে লোকজন শওকত ও মোস্তফাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com