সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

জালালাবাদে ৩ মাস পর কবর থেকে শচীন্দ্র কলেজ ছাত্রীর লাশ উত্তোলন

  • আপডেট টাইম সোমবার, ২০ মার্চ, ২০১৭
  • ৫৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার জালালাবাদ গ্রামে ৩ মাস পর কবর থেকে কলেজ পারভিন আক্তার ইতি (১৯) নামের এক কলেজ ছাত্রীর লাশ উত্তোলন করেছে পুলিশ। পরে ময়নাতদন্ত শেষে তাকে দাফন করা হয়। গতকাল রবিবার দুপুর ১২টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট চাই থোয়াইহলা চৌধুরী ও বেলাল আহমেদের নেতৃত্বে সদর থানার এসআই সাহিদ মিয়াসহ একদল পুলিশ ডোম ছাবু মিয়া ও তাজুলের মাধ্যমে লাশ উত্তোলন করে। পরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ময়নাতদন্ত শেষে পুনরায় দাফন করা হয়।
মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ২৯ নভেম্বর সকালে ওই গ্রামের বাসিন্দা আইয়ুব আলীর কন্যার শচীন্দ্র কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী পারভিন আক্তার ইতির রহস্যজনক মৃত্যু হয়। হাসপাতালে জরুরী বিভাগের খাতায় বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে লিখা হয়। কিন্তু হাসপাতাল থেকে তার পিতা ও সৎ মা সানজিদা আক্তার তড়িগড়ি করে নিয়ে লাশ দাফন করে। বিষয়টি পারভিনের মা রিনা আক্তারের কাছে রহস্যজনক মনে হলে ওই বছরের ২৬ ফেব্র“য়ারী আদালতে মামলা দায়ের করেন। আদালত লাশটি ময়নাতদন্তের জন্য সদর থানাকে নির্দেশ দেন। এ প্রেক্ষিতে গতকাল পুলিশ লাশ উদ্ধার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com