মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাটের কৃতি সন্তান বিচারপতি আব্দুল হাই ॥ শ্রম আপিল ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান

  • আপডেট টাইম সোমবার, ২০ মার্চ, ২০১৭
  • ৫২২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের কৃতি সন্তান সাবেক বিচারপতি মোঃ আব্দুল হাই শ্রম আপিল ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান নিয়োগ হয়েছেন। গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এই নিয়োগের প্রজ্ঞাপন জারী করেন।
আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিচারপতি মোঃ আব্দুল হাই ইপিসিএস ১৯৭০ ব্যাচে মুন্সেফ হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন। বিভিন্ন পদে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন শেষে তিনি ১৯৮৬ সালে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি লাভ করে ঝালকাঠী, গাইবান্ধা ও নরসিংদী জেলার দায়িত্ব পালন করেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের সদস্য (বিচার) পদে ১৯৯৫ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে যুগ্ম-সচিব ও অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০০ সনের ২৫ মে থেকে ২০০১ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগের আগ পর্যন্ত আইন সচিবের দায়িত্ব পালন করেন। তিনি বিগত বিএনপি-জামাত জোট সরকারের আমলে বাদ পড়া ১০ বিচারপতির একজন।
বিচারপতি মোঃ আব্দুল হাই ১৯৪৪ সালে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আইতন গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি দাম্পত্য জীবনে ২ পুত্র সন্তানের জনক। তাঁর বড় ছেলে মোঃ আরিফুল হাই রাজীব বাংলাদেশ আওয়ামী লীগ, কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ও ছোট ছেলে ব্যারিস্টার মোঃ ইমরানুল হাই সজীব বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইন পেশায় নিয়োজিত রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com