বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে যুবকের রহস্যজনক মৃত্যু

  • আপডেট টাইম রবিবার, ১৯ মার্চ, ২০১৭
  • ৬৮৭ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামে সানু মিয়া নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। খবর পেয়ে শনিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেছেন। তবে পরিবারের দাবি সে বিষপানে আত্মহত্যা করেছে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামের ফরিদ মিয়ার ছেলে সানু মিয়াকে শনিবার সকালে তার ঘরে স্বজনরা অচেতন অবস্থায় দেখতে পেয়ে দ্রুত তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে তার অবস্থার অবনতি দেখে কতর্ব্যরত চিকিৎসক তাকে ব্রাহ্মনবাড়ীয়া সদর আধূনিক হাসপাতালে রেফার করে। ব্রাহ্মনবাড়ীয়া যাবার পথে রাস্তায় সানু মিয়া মারা যায়। খবর পেয়ে থানার এসআই লোকমান হোসেন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেছেন। নিহতের পিতা ফরিদ মিয়া জানান তার ছেলে বিষপানে আত্মহত্যা করেছে।
থানার পরিদর্শক (তদন্ত) মোঃ সাজিদুল ইসলাম পলাশ জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া মৃত্যুর সঠিক কারন বলা যাবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com