সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

দীর্ঘদিন বন্ধ থাকার পর চালু হলো শাহাজীবাজারও মুকুন্দপুর রেল স্টেশন

  • আপডেট টাইম শনিবার, ১৮ মার্চ, ২০১৭
  • ৪৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জনবল সংকটের কারনে দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ রেলওয়ে হবিগঞ্জের শাহাজীবাজার ও মুকুন্দপুরসহ ৬০টি স্টেশন আবারও চালু হয়েছে। বৃহস্পতিবার নরসিংদীর ঘোড়াশাল স্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে রেলমন্ত্রী মুজিবুল হকের ঘোষণার মধ্য দিয়ে বন্ধ এ স্টেশনগুলো পুনরায় চালু করা হলো। লোকবল সংকটের কারণে দীর্ঘদিন থেকে এই রেলস্টেশনগুলো বন্ধ থাকায় রেলের গতি ফিরছিল না। এগুলো পুনরায় চালু করার মধ্য দিয়ে তা ফিরে এসেছে। প্রাথমিকভাবে ৬০টি চালু করা হলেও পর্যায়ক্রমে রেলওয়ের সকল বন্ধ স্টেশন চালু করা হবে। ৬০টি স্টেশনের জন্য ১২০জন স্টেশন ম্যানেজার নিয়োগ দেয়া হয়েছে। পাশাপাশি নিয়োগ পয়েন্টম্যান্ট, সুইপারও রয়েছে। স্টেশন ম্যানেজার ১২ ঘন্টা করে রোস্টারিং পদ্ধতিতে দ্বায়িত্ব পালন করবেন।
সূত্র জানায়, ১৯৯১-৯২ সাল থেকে অপ্রয়োজনীয় মনে করে বিএনপি সরকার রেল স্টেশন পর্যায়ক্রমে বন্ধ করা শুরু করে। এরপর তারা দ্বিতীয় দফায় ক্ষমতায় এসেই ২০০১ সাল থেকে বন্ধ করে দেয় রেলের জনবল নিয়োগ। তাছাড়া প্রায় ১০ থেকে ১২ হাজার লোকবল গোল্ডেন হেন্ডশেক দিয়ে বিদায় দেয়া হয় সে সময়। পাশাপাশি ছাটাই করা হয় বিপুল সংখ্যক কর্মচারী। ফলে ধীরে ধীরে ১৪০টি রেল স্টেশন বন্ধ হয়ে যায়। এতে এক দিকে যেমন যাত্রী দুর্ভোগ বেড়েছে, অন্য দিকে সরকারও বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে।
জানা গেছে, সারা দেশে রেল স্টেশন রয়েছে ৪৫৯টি। এর মধ্যে বন্ধ রয়েছে ১৪০টি। রেলওয়ে কর্তৃপক্ষ দেশের বিভিন্ন জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা নিলেও দীর্ঘদিন ধরে বন্ধ এসব স্টেশন। এবার এগুলো চালুর উদ্যোগ নেয়া হয়েছে।
প্রথম দফায় চালু হওয়া স্টেশনগুলোর মধ্যে শাহাজীবাজার, মুকুন্দপুর, সাতগাঁও অন্যতম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com