বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

মাধবপুরে জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় ৩ জনের বিভিন্ন মেয়াদে সাজা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭
  • ৪৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে জমি দখল নিয়ে মারামারি ও চুরির মামলায় পিতা-পুত্রসহ ৩ জনকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই ঘটনায় একজনকে দেড় বছরের কারাদণ্ড সহ ৩ হাজার টাকা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস এম হুমায়ুন কবীর এ আদেশ প্রদান করেন।
ঘটনা ও মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২৮ মে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার গুটমা গ্রামের বাসিন্দা গিরিন্দ্র কুমার রায়ের পুত্র প্রণয় কুমারের মালিকানাধীন মাধবপুরের একটি জমি দলবল নিয়ে দখল করতে যায় ছাতিয়াইন গ্রামের বাসিন্দা মতি লাল সাহা ও তার পুত্র সুমন সাহা এবং অবিনাশ সাহা। এ সময় প্রণয় কুমার বাঁধা দিলে উল্লেখিতরা তাকে মারধরসহ হামলা চালিয়ে গুরুতর জখম করে তার পকেট থেকে টাকা পয়সা নিয়ে যায়। এ ঘটনায় প্রণয় কুমার বাদি হয়ে তিনজনের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা দায়ের করে।
মামলায় ৭ জন সাক্ষির সাক্ষ্যগ্রহণ শেষে গতকাল বিচারক উল্লেখিত রায় প্রদান করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি সৈয়দ আফজাল আলী দুদু। আসামী পক্ষে ছিলেন এডভোকেট মনোয়ার আলী ও সৈয়দ মোজাম্মিল আলী। রায় প্রদানকালে আসামীগণ আদালতে উপস্থিত ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com