শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

পইলে দিন দুপুরে শিশু ধর্ষণ লম্পট মিজান গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ১৫ মার্চ, ২০১৭
  • ৫৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল দেবপাড়া গ্রামে নানার বাড়ি বেড়াতে এসে ৫ম শ্রেণীর ছাত্রী ধর্ষণের লম্পটের লালসার শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মিজান মিয়া (২০)কে পুলিশ গ্রেফতার করেছে। অসুস্থ অবস্থায় ওই ছাত্রীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে ছাত্রীর মা জানান, তার পিতার বাড়ি পৈল দেবপাড়ায়। তার বিয়ে হয় মৌলভীবাজার জেলায়। তার কন্যা ৫ম শ্রেণীতে পড়ালেখা করে। গত ১ মার্চ কন্যা সহ পিত্রালয়ে বেড়াতে আসেন।
গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে তার কন্যা দোকান থেকে পটেটো আনতে যায়। এ সময় একই গ্রামের দাদন ব্যবসায়ী সমুজ আলীর পুত্র লম্পট মিজান মিয়া (২০) তার ১১ বছর বয়সী শিশুর হাতে ৩শ টাকা দেয় এবং প্রলোভন দেখিয়ে মিজানের গ্যারেজে নিয়ে যায়। সেখানে তার হাতঁ-পা বেধে ধর্ষণ করে। এক পর্যায়ে শিশুটি চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এগিয়ে যায়। এ সময় লম্পট মিজান পালিয়ে যায়। শিশুটি অসুস্থ হয়ে পড়লে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
খবর পেয়ে মিজান ও তার পিতা সমুজসহ কতেক লোক হাসপাতালে এসে শিশুটিকে হাসপাতালে ভর্তি করতে বাঁধা প্রদান করে। বিষয়টি হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের নজরে এলে তারা ছবি তুেৈত এগিয়ে যায়। এতে বাধা দেয় লম্পট মিজান ও তার লোকজন। তারা শিশুটিকেও নিয়ে যাওয়ার চেষ্টা করে। এরই মধ্যে খবর পেয়ে পুলিশ হাসপাতালে ছুটে আসলে মিজান ও তার লোকজন হাসপাতাল থেকে সটকে পড়ে। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করে হয়েছে।
এদিকে ঘটনার পর থেকেই পুলিশ লম্পট মিজানকে গ্রেফতারে মাঠে নামে। গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর থানার ওসি ইয়াসিনুল হক ও এসআই রাকিবুল হাসানের নেতৃত্বে পুলিশ বানিয়াচং উপজেলার সন্দলপুর গ্রামে অভিযান চালায়। এ সময় তার খালু মোহন মিয়ার বাড়ি থেকে মিজানকে গ্রেফতার করতে সক্ষম হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com