শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি উদ্বোধন সদর ও চুনারুঘাট উপজেলার বিজয়

  • আপডেট টাইম বুধবার, ১৫ মার্চ, ২০১৭
  • ৫৪৮ বা পড়া হয়েছে

টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আন্তঃউপজেলা কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মো. আবু জাহির। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাবিনা আলম, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এমরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আ স ম সামছুর রহমান ভূইয়া সামস, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুলতান মাহমুদ, বদরুল আলম, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, সাধারন সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, প্রবাসী নেতা মইনুল ইসলাম বুলবুল, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আজম উদ্দিন, অ্যাডভোকেট বিভৎসু চক্রবর্তী বিভুসহ প্রশাসনের কর্মকর্তাগণ। উদ্বোধনী দিনে দুটি খেলা অনুষ্ঠি হয়। প্রথম খেলায় হবিগঞ্জ সদর উপজেলা ৫৮-৩১ পয়েন্টে লাখাই উপজেলাকে এবং দ্বিতীয় খেলায় চুনারুঘাট উপজেলা ৫৪-২১ পয়েন্টে মাধবপুর উপজেলা দলকে পরাজিত করে।
খেলা পরিচালনা করেন আব্দুল মোতালিব মমরাজ, শহিদুর রহমান লাল, নুরুল ইসলাম ও লিটন মিয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির বলেন, হবিগঞ্জে এখন দুটি মাঠ আছে। অন্যান্য অবকাঠামোও গড়ে উঠছে। এখন প্রয়োজন আন্তর্জাতিক পর্যায়ের আয়োজনে নিজেদের অবস্থান তৈরি করা। পাশাপাশি হবিগঞ্জে সকল খেলার জন্য ভাল খেলোয়াড় তৈরির দিকে নজর দেয়ার আহবান জানান তিনি। তিনি আরও বলেন, বর্তমান সরকার ক্রীড়া বান্ধব সরকার। সকল খেলার উন্নতিতে সরকার কাজ করছে। বিশেষ করে কাবাডি আমাদের জাতীয় খেলা। এই খেলার বিকাশ ঘটাতে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশ কাবাডি ফেযারেশনের উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থা এবং জেলা পুলিশ প্রশাসনের ব্যবস্থাপনায় টুর্নামেন্টে জেলার ৮টি উপজেলা দল অংশগ্রহণ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com