শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

হবিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাময়ূনের ইন্তেকাল ॥ কৃষকলীগের শোক

  • আপডেট টাইম বুধবার, ৮ মার্চ, ২০১৭
  • ৫৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা কৃষকলীগের সভাপতি মক্রমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ূন কবির রেজার ছোট ভাই হবিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাময়ূন কবির (৩৫) ইন্তেকাল করেছেন (ইন্না..রাজিউন)। তিনি জেলা কৃষকলীগ সভাপতি হবিগঞ্জ জেলা কৃষকলীগের সভাপতি মক্রমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ূন কবির রেজার ছোট ভাই হবিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাময়ূন কবিরের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ কৃষকলীগ হবিগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। সংবাদপত্র প্রদত্ত বিবৃতিতে যারা প্রকাশ করেন তারা হলেন-জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক শেখ মোক্তার হোসেন বেনু, যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল আমিন ওসমান, জাকির হোসেন সেলিম, মোঃ আলা উদ্দিন, শেখ সেলিম, অ্যাডঃ সফিউল আলম চৌধুরী, আব্দুল হামিদ চৌধুরী, সঞ্জয় কুমার রায়, আব্দুর রউফ, কাজী মাসুক, মোঃ আমিন, মহিবুল হাসান তালুকদার কাউছার, জাহের উদ্দিন হারুন, পৌর কৃষকলীগ সভাপতি মনিরুল আলম বাছির, মোঃ হারুন, তাপস সাহা প্রমূখ।
নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান। গতকাল মঙ্গলবার বিকেলে ৫টার সময় স্টোক করলে তাৎক্ষণিক তাকে চাদেঁর হাসি হাসপাতালে নিয়ে যাওয়া হওয়ায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্মরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওমমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে এ্যাম্বুলেন্স যোগে সিলেটে উদ্দেশ্যে রওয়ানা দিয়ে এ্যাম্বুলেন্সটি নবীগঞ্জ পৌছালে তিনি শেষ নিশ্বাস করেন। মৃত্যকালে তিনি স্ত্রী, ১কন্যা, মা, বাবা, দুই ভাইসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পরলে আত্মীয় স্বজন ও দলীয় নেতাকর্মীসহ শ্রেণীর পেশার মানুষ তার উমেদনগরের বাস ভবনে ভীড় জমান। আজ সকাল ১০টায় উমেদনগর হযরত শাহজালাল (রঃ) সুন্নীয়া একাডেমী মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাযার নামাজ ও ২য় জোহরের নামাজের পর গ্রামের বাড়ি বানিয়াচঙ্গ উপজেলার মক্রমপুর গ্রামের ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। জানাযার নামাজে সকলকে অংশ গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন মরহুমের পরিবারবর্গ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com