বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে ১৪৪ ধারা ভঙ্গ করে জমি দখলের চেষ্টা ॥ সংঘর্ষে আহত ২৫ ॥ বাড়ী ঘরে ভাংচুর, লুটপাট

  • আপডেট টাইম রবিবার, ৫ মার্চ, ২০১৭
  • ৫৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নারাইনপুর গ্রামে ১৪৪ ধারা ভঙ্গ করে জমি দখলের চেষ্টা করায় সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে। আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় বেশ কয়েক জনকে ঢাকা ও সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের ফারুক মিয়ার সাথে আদম খানের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ ঘটনায় ফারুক মিয়া এডিএম কোর্টে বিরোধীয় জমি নিয়ে মামলা করেন। মামলায় আসামীরা হল আদম খাসহ বেশ কয়েকজন। আদালত ওই জমির উপর ১৪৪ ধারা জারি করেন। গতকাল ওই সময় মাধবপুর থানার এএসআই শরীফ উদ্দিন ১৪৪ ধারার নোটিশ নিয়ে সেখানে উপস্থিত হন। এক পর্যায়ে আদম খানের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দখলে যায়। এতে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে বাড়িঘরে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে আহত অবস্থায় সরু রহমান, মুখলেছ মিয়া ও শাহীন মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ছাড়া মুর্শেদ কামাল, শিরু মিয়া, নুরুল ইসলাম, তাউছ মিয়া, হানিফ মিয়া, শাহজাহান, আলকাছ মিয়া, মিজান মিয়া, ইসহাক মিয়া, মোজাম্মেল, খলিল, ইকবাল ও রউফকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com