বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে যুক্তরাজ্য যুবলীগের নেতা তজমুল সরদার’র বিদায় সংবর্ধনা

  • আপডেট টাইম রবিবার, ৫ মার্চ, ২০১৭
  • ৪৯৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কৃতি সন্তান যুক্তরাজ্য কেন্দ্রীয় যুবলীগ সদস্য তজমুল আলী সরদার যুক্তরাজ্য গমন উপলক্ষ্যে কুর্শি ইউনিয়ন পরিষদের উদ্যোগে গতকাল শুক্রবার বিকালে এক বিদায় সংবর্ধনা অনুষ্টান অনুষ্টিত হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা যুবলীগের সভাপতি আলী আহমদ মুছা’র সভাপতিত্বে এবং ওয়ার্ড মেম্বার আল আমীন খানেঁর পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও গজনাইপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র-১ ও আওয়ামীলীগ নেতা এটিএম সালাম, ইউপি আওয়ামীলীগের সভাপতি মোঃ নুর মিয়া, সাধারন সম্পাদক কামাল হাসান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক উজ্জ্বল আলী সরদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু ছালেহ জীবন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ৫ নং ওয়ার্ড সভাপতি তালূকদার আবুল কালাম আজাদ, ৮ নং ওয়ার্ড সাধারন সম্পাদক মতব্বির সরদার, কৃষকলীগ সভাপতি মেম্বার আব্দুল ছুবহান, সাধারণ সম্পাদক নজরুল আমীন, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক সালমান আহমদ, যুবলীগ নেতা জামাল খান, হাবিবুর রহমান, স্বেচ্ছাসেবকলীগ নেতা নজরুল খান, জসিম চৌধুরী, রুহেল আহমদ, জুয়েল আহমদ, ইব্রাহিম প্রমূখ। পরে অতিথিবৃন্দ বিদায়ী অতিথি তজমুল আলী সরদারের হাতে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com