শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জে চোর সন্দেহে ছোরাসহ রুহেল আটক

  • আপডেট টাইম শনিবার, ৪ মার্চ, ২০১৭
  • ৫৭৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দরবেশপুর এলাকায় গভীর রাতে চোর সন্দেহে রুহুল আমীন (রুহেল) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। এসময় আটককৃত যুবকের শরীর তল্লাসী করে দু’টি ধারোলো ছুরি উদ্ধার করা হয়। ধৃত রুহেল নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের বাজকাশারা গ্রামের হাজী আলা উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। রুহলকে গতকাল শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার দরবেশপুর এলাকার স্থানীয় লোকজন চোর-ডাকাতের ভয়ে মাঝে মধ্যে রাত জেগে পাহারা দেয়। গত বুধবার গভীর রাতে স্থানীয় লোকজন ওই গ্রামে রুহুল আমীন রুহেলকে দেখতে পান। তারা তাকে জিজ্ঞাসা করলে তার কথা বার্তায় সন্দেহ হয়। এক পর্যায়ে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাসী করে দু’টি ধারালো ছুরি এবং দু’টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে স্থানীয় লোকজন ওই এলাকায় টহলরত ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশের নিকট সোপর্দ করেন। পুলিশ জানিয়েছে ধৃত রুহেলের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলাসহ একাধিক মামলা রয়েছে। সে পলাতক আসামী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com