বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলের সর্বজন শ্রদ্ধেয় গোপিকা স্যার আর নেই

  • আপডেট টাইম শনিবার, ৪ মার্চ, ২০১৭
  • ৫৩২ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের সর্বজন শ্রদ্ধেয় গোপিকা স্যার আর নেই। তিনি গতকাল শুক্রবার সকাল সোয়া ৮টায় হবিগঞ্জ শহরস্থ বাসায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ২ পুত্র, ২ কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বিকেলেই হবিগঞ্জ পৌর শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। বাহুবল উপজেলার আব্দাকামাল গ্রামের কৃতিসন্তান গোপিকা রঞ্জন রায় প্রায় অর্ধশতাব্দি উপজেলার সবচেয়ে প্রাচিন বিদ্যাপীঠ দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন মডেল হাইস্কুলের অফিস সহকারী কাম শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে উপজেলার বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন। সংবাদপত্রে শোক প্রকাশকারীরা হলেন দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন মডেল হাইস্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রেজ্জাক, সদস্য ও সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুস ছাত্তার, সদস্য অলিউর রহমান অলি, সাবেক প্রধান শিক্ষক মোঃ ইসহাক মিয়া, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রণয় চন্দ্র দেব, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, সাংবাদিক নূরুল ইসলাম মনি ও বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি বাহুবল উপজেলা শাখার সাধারণ সম্পাদক সমরেশ ভট্টাচার্য্য প্রমুখ। শোক প্রকাশকারীগণ প্রয়াত শিক্ষকের আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com