বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচং বিএসডি মহিলা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

  • আপডেট টাইম শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৫৯৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং বিএসডি মহিলা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোবাশ্বির আহমেদ’র সভাপতিত্বে ও শিক্ষক আব্দুস সামাদ’র পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল  হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনীর উদ্দিন, মহিলা ভাইস-চেয়ারম্যান জাহানারা আক্তার বিউটি, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কাওসার শোকরানা, হবিগঞ্জ জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আতাউর রহমান, পিআইও মোঃ মেহেদী হাসান টিটু, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ লুৎফুর রহমান। উল্লেখ্য, অত্র মাদ্রাসার পরিচালনা কমিটির সাবেক সদস্য মোঃ লুৎফুর রহমান এর অর্থায়নে প্রতিবছর শ্রেণী ভিত্তিক মেধানুসারে ১ম,২য় ও ৩য় স্থান অধিকারী ছাত্রীদের উৎসাহিত করার লক্ষে এ পুরস্কার প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com