রবিবার, ২৪ মে ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

প্যারিসে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের বর্ণাঢ্য অভিষেক

  • আপডেট টাইম বুধবার, ১ মার্চ, ২০১৭
  • ৫৫৭ বা পড়া হয়েছে

ফ্রান্স প্রতিনিধি ॥ শিল্প সাহিত্য সংস্কৃতির শহর প্যারিসে বর্ণাঢ্য আয়োজনে অভিষেক হলো ইউরোপে বসবাসারত বাংলা মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সংগঠন অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের। প্যারিসের এক অভিজাত রেস্টুরেন্টে গত রবিবার ফ্রান্সের সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে এ সময় উদ্বোধনী বক্তব্য রাখেন ফ্রান্সস্থ বাংলাদেশ দূতাবাসের হেড অফ চ্যান্সারি হযরত আলী খাঁন।
অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান এর সভাপতিত্বে ও সহসভাপতি এনায়েত হোসেন সোহেল এর পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি সামসুল ইসলাম এবং ফ্রান্সের সাংবাদিকদের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করেন প্যারিস বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান বাবু। এ সময় কমিউনিটি নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবু তাহির, সংগঠনের সহ-সভাপতি রিয়াজ হোসেন, এম ডি জাকির হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন যুগ্ম সম্পাদক নাজমুল হাসান, কমরেড খন্দকার, মোহাম্মদ নুরুল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক নয়ন মামুন, দপ্তর সম্পাদক আল আমিন, সহ দপ্তর সম্পাদক সেলিম চৌধুরী, সহসাংগঠনিক সম্পাদক তুফাজ্জল তপু, সদস্য আবুল কালাম মামুন। এ সময় কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেইন কয়েছ, সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতির উপদেষ্টা সুনাম উদ্দিন খালিক, ফ্রান্স আওয়ামীলীগের উপদেষ্টা চেয়ারম্যান মিজান চৌধুরী মিন্টু, ফ্রান্স আওয়ামীলীগের সহ-সভাপতি আশরাফুল ইসলাম, মুক্তিযুদ্ধা নূর শিকদার, ইপিবিএ ফ্রান্স শাখার সভাপতি ফারুক খাঁন, বরিশাল বিভাগীয় সমিতির সভাপতি মোতালেব খাঁন, ফ্রান্স বিএনপি সহ-সাধারণ সম্পাদক ও ফেঞ্চুগঞ্জ অয়েল ফেয়ার এসোসিয়েশন এর সভাপতি জুনেদ আহমদ ফ্রান্স বিএনপির সহসাধারণ সম্পাদক কৃষক কাইয়ুম সরকার, মুন্সিগঞ্জ বিক্রমপুর এসোসিয়েশনের সহ-সভাপতি ইকবাল হাওলাদার রিপন, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অজয় দাস, বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি সভাপতি হাজি বুরহান উদ্দিন হেলাল সাধারণ সম্পাদক সুমন আহমদ, বিশ্বনাথ উপজেলা এসোসিয়েশনের সভাপতি কানু মিয়া, সহ-সভাপতি মনোয়ার হোসেন, ইপিবিএ ফ্রান্স শাখার সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেইন, মাইন উদ্দিন আহমদ, বিয়ানীবাজার ওয়েল ফেয়ার ট্রাস্টের সাধারণ সম্পাদক আলী হোসেন, মাষ্টার পারভেজ রশিদ খাঁন, সালেহ আহমদ, সুমন আহমদ, ফসে আভেক রাব্বানী স্কুল এর সহকারী পরিচালক সুমন আহমদ সহ কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতারা।
ইউরোপে বাংলাদেশের অবস্থান সদৃঢ় করতে কমিউনিটি নেতাদের ঐক্যবদ্ধ হয়ে হওয়ার আহ্বান জানান সাংবাদিক নেতারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com