শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বাণিজ্য মেলায় স্ত্রীকে লাঞ্ছিত করায় প্রেমিক স্বামী আটক

  • আপডেট টাইম শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কৃষি শিল্প ও বাণিজ্য মেলায় সুন্দরী স্ত্রীকে লাঞ্ছিত করার অভিযোগে স্বামী সাইফুর রহমান (২০) কে আটক করেছে পুলিশ। সে মোহনপুর গ্রামের আব্দুস সালামের পুত্র। গতকাল শুক্রবার রাত ৯টায় বাণিজ্য মেলার মাঠে এ রসালো ঘটনাটি ঘটে। সূত্র জানায়, ইনাতাবাদ গ্রামে জালাল মিয়ার কন্যার সাথে এক বছর আগে প্রেমের সূত্র ধরে বিয়ে হয় সাইফুর রহমানের। সম্প্রতি তার স্ত্রীকে যৌতুকের জন্য মারপিট করে পিত্রালয়ে পাঠিয়ে দেয়। এ ব্যাপারে তার স্ত্রী বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। এর পর থেকেই সাইফুর রহমান স্ত্রীর উপর ক্ষিপ্ত হয়ে উঠে। স্ত্রীকে মারপিট করার সুযোগ খুজতে থাকে। গতকাল ওই সময় স্ত্রী তার চাচাত বোনদেরকে নিয়ে বাণিজ্য মেলায় আসে। এই সুযোগে সাইফুর রহমান তার স্ত্রীকে বাণিজ্য মেলায় তাকে মারধোর ধরে আহত করে। তার স্ত্রীর চিৎকারে মেলায় ডিউটিরত থাকা পুলিশ সাইফুর রহমানকে আটক করে থানায় নিয়ে আসে।
সাইফুর রহমান জানায়, ভালোবেসে বিয়ে করাটাই ছিল আমার একমাত্র অপরাধ। আগে জানলে ভালোবেসে বিয়ে করতাম না। যাই হোক পুলিশের খাচায় বন্দি আছি। কপালে যা লিখা আছে তাই হবে। আমার স্ত্রীকে জোরপূর্বক বাড়ীতে নিয়ে যেতে চাইছিলাম। এদিকে, তার স্ত্রী জানায়, অভিভাবকদের অমতে বিয়ে করেছি। এখন আমার শান্তি নেই। সাইফুর আমাকে যৌতুকের জন্য মারপিট করে তাড়িয়ে দিয়েছে। সে একজন মাদকসেবী।
এ ব্যাপারে সদর থানার পরিদর্শক তদন্ত মানিকুল ইসলাম জানান, আপাতত সাইফুর রহমানকে আটক রাখা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com