শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

অলিপুরে ট্রাক্টর চাপায় ১ জন নিহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৪৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অলিপুর উচাইল সড়কে বিষাউড়া নামক স্থানে ট্রাক্টর ও মোটর সাইকেল সংঘর্ষে ১ জন নিহত ও ১ জন আহত হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে চালকসহ ট্রাক্টরকে আটক করেছে জনতা। পরে গণধোলাই দিয়ে থাকে শায়েস্তাগঞ্জ থানায় সোপর্দ করা হয়। গতকাল বিকাল ৩টায় এ ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সুভাশ শীল (২৮) ও তার বোন জামাই কাজল শীল (২৫) মোটর সাইকেল যোগে অলিপুর থেকে তাদের গ্রামের বাড়িতে যাওয়ার জন্য রওয়ানা হয়। পথিমধ্যে তারা বিষাউড়া নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় উত্তর বিষাউড়া গ্রামের মৃত দুখু শীলের পুত্র সুভাষ শীল ঘটনাস্থলেই নিহত হয়। তার বোন জামাই কাজল শীল গুরুতর আহত হয়। তাকে প্রথমে সদর হাসপাতালে পরে আশংকা জনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন নুরপুর চন্ডিপুর গ্রামের আব্দুস সাত্তারের পুত্র চালক আব্দুল মালেক (২৫) সহ ট্রাক্টরটি আটক করা হয়। পরে মালেককে গণধোলাই দিয়ে শায়েস্তাগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
এ ব্যাপারে ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, চালককে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com