শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

জেলা পরিষদ, বিএমএ ও স্বাচিপের উদ্যোগে- বাহুবলে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনা মূল্যে ঔষধ বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৫৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদ, বিএমএ ও স্বাচিপের উদ্যোগে বাহুবলের গুসাই বাজারে ফ্রি মেডিক্যাল ক্যাম্প এবং গরীব দুঃস্থদের মাঝে বিনা মূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।
pic- Doctor Musfik 2এ উপলক্ষে গতকাল বিকালে বাহুবল উপজেলার গুসাই বাজারে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আফতাব আলী, জেলা বিএমএ’র সহ-সভাপতি ডাঃ অসিত রঞ্জন দাশ, ডাঃ অতনু দাস, ডাঃ দেবাশীষ দাশ, ডাঃ সৈয়দ এম আরবার জাবের, ডাঃ মোঃ মুখলিছুর রহমান উজ্জল, ডাঃ মোঃ মাহবুবুর রহমান, ডাঃ রাম চন্দ্র দাস, ডাঃ সৈয়দ মুজিবুর রহমান পলাশ, সৈয়দ মিফতাউর রহমান স্বপন, বুশরাতুল তাছলিমা, রুমি বেগম। উপস্থিত ছিলেন রঞ্জন কুমার দেব, মোঃ মোশাহেদ আলী প্রমূখ।
আলোচনা সভা শেষে বিশেষজ্ঞ ২০ জন ডাক্তার উক্ত ফ্রি মেডিক্যাল ক্যাম্পে অংশগ্রহণ করে প্রায় ১ হাজার অসহায়, গরীব ও দুঃস্থদের চিকিৎসা সেবা প্রদান করেন ও  তাদের মাঝে বিনা মূল্যে ঔষধ বিতরণ করা হয়।
সভাপতির বক্তব্যে ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বলেন, আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে আপনাদের সেবা করা আমার নৈতিক দায়িত্ব। আমি যত দিন বেঁচে থাকব তত দিন আপনাদের সেবা করে যাব। তিনি বলেন, আপনারা জানেন, জননেত্রী শেখ হাসিনা চিকিৎসা সেবা জনগনের দৌড়গোরায় পৌছে দিতে আপ্রাণ চেষ্ঠা করে যাচ্ছে। ডাক্তারদের গ্রাম থেকে পল্লী এলাকার সাধারণ মানুষকে চিকিৎসা সেবা প্রদান করার নির্দেশ দিয়েছেন। আপনারা অচিরেই এর সুফল ভোগ করতে পারবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com