শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

আজমিরীগঞ্জে বিষপানে গৃতবধুর আত্মহত্যা

  • আপডেট টাইম বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫৪১ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে আনোয়ারা আক্তার (৩০) নামের তিন সন্তানের জননী বিষপান করে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের হাতির মিয়ার স্ত্রী। মঙ্গলবার দুপুর ২টার দিকে পারিবারিক কলহের জের ধরে স্বামীর সাথে অভিমান করে আনোয়ারা আক্তার। এক পর্যায়ে পরিবারের অগোচরে সে বিষপান করে ছটফট করতে থাকে। মূমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে সন্ধ্যার দিকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে ডাঃ বজলুর রহমান তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে আনোয়ারার স্বামী জানান, ৫ বছর পুর্বে একই উপজেলার ফতেহপুর গ্রামের আব্দুল্লাহ মিয়ার কন্যা আনোয়ারাকে বিয়ে করেন। বিয়ের পর তাদের কোলজুড়ে দুইটি কন্যা ও একটি পুত্রসন্তান জন্মগ্রহণ করে। অভাব অনটনের সংসারে তাদের আর্থিক দৈন্যদশা চলতেই থাকে। কৃষিকাজ করে হাথির মিয়ার একার পক্ষে সংসার চালানো সম্ভব হচ্ছিল না। সম্প্রতি আনোয়ারা হাঁস মুরগি ও ছাগল পালনের জন্য স্থানীয় ব্র্যাক অফিস থেকে ১২ হাজার টাকা ঋণ গ্রহণ করে। সুদে আসলে এ টাকা ৯০ হাজার টাকা হলে মানসিকভাবে ভেঙ্গে পড়ে আনোয়ারা। টাকা পরিশোধ নিয়ে স্বামী-স্ত্রী দুজনের মাঝে প্রায়ই ঝগড়া হতো বলে জানান হাতির মিয়া। এ নিয়ে দিন দিন আনোয়ারা ও স্বামী হাতির মিয়ার মাঝে ভুল বুঝাবুঝি চলতে থাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com