অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ প্রেমিক জুটির উপচে পড়া ভীড়। চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে গতকাল বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে দর্শনার্থীদের উপচে পড়া ভীড় লক্ষ করা যায় টিকেট কাউন্টারের সামনে। তবে এর মধ্যে অধিকাংশই ছিল প্রেমিক জুটি। গতকাল ১৪ ফেব্র“য়ারী ছিল বিশ্ব ভালবাসা দিবস। দর্শনার্থীদের পদভারে মুখরিত হয়ে উঠে সাতছড়ি জাতীয় উদ্যানসহ আশপাশের চা-বাগানগুলো। কাজের ভারে নুইয়ে পড়া মানুষ শান্তির আশায় ছুটে যায় দেশের উপভোগ্য স্থান গুলোতে। স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা ও বিদেশী অনেক পর্যটকও বৈচিত্রময় ও প্রায় বিলুপ্ত পশু-পাখি দেখতে ও কিচির-মিচির কলতান শুনতে ভীড় করে সাতছড়ি জাতীয় উদ্যানে। সরজমিনে ঘুরে দেখা যায়, সাতছড়ি জাতীয় উদ্যানে পর্যটক ও স্থানীয় দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।