শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

আইন-শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ॥ আলিফ সোবহান চৌধুরী কলেজের ৩ ছাত্র বহিষ্কার

  • আপডেট টাইম সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের আলিফ সোবহান চৌধুরী ডিগ্রি কলেজের তিন ছাত্রকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। আইন-শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়। বহিষ্কারকৃরা হল ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র পুটিজুরী গ্রামের কামরুল ইসলাম, দ্বাদশ শ্রেণির ব্যবসা শিক্ষার ছাত্র পশ্চিম জয়পুর গ্রামের শেখ ছায়েদ আলীর ছেলে শেখ আতাউর রহমান শিপন ও ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র কালুটুলা গ্রামের শেখ সিরাজুল ইসলামের ছেলে এমদাদ হোসেন পাপ্পু। গতকাল রোববার বেলা ৩টার দিকে কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় তাদের বহিষ্কাররের সিদ্ধান্ত হয়। এছাড়া একাডেমিক কাউন্সিল সভায় যুক্তিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আব্দুল ওয়াহিদকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। তিন দিনের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য বলা হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল, আজ আরও একটি ঘটনার দায়ে তাৎক্ষণিক বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com