রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

হবিগঞ্জ জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ত্রি-বাষিক সম্মেলন

  • আপডেট টাইম রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৮৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ এর হবিগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল শনিবার দুপুরে হবিগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্টিত হয়েছে। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ এর হবিগঞ্জ জেলা শাখার সভাপতি এডঃ অহিন্দ্র দত্ত চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক এডঃ সরাজ রঞ্জন বিশ্বাসের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ও আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এডভোকেট রানা দাশ গুপ্ত। এতে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক জয়ন্ত কুমার দেব, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক এডঃ দীপড়খর ঘোষ, সিলেট বিভাগীয় কমিটির এডঃ মৃত্যুঞ্জয় ধর ভোলা, যুগ্ম সম্পাদক প্রদীপ ভট্ট্চার্য্য, হবিগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি এডঃ পূন্যব্রত চৌধুরী বিভু, কেন্দ্রীয় ছাত্র-যুব ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক বাপ্পা দাশ। বক্তব্য রাখেন এডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, হবিগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক মনা দেব, জেলা ছাত্র-যুব ঐক্য পরিষদের আহ্বায়ক এডঃ নারদ গোপ, এডঃ মুরালী ধর দাশ, এডঃ সুধাংশু ধর, নবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ পৌর শাখার সভাপতি বিপুল চন্দ্র দেব, বানিয়াচং উপজেলা কমিটির সাধারন সম্পাদক কাজল চ্যাটার্জীসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ। সভাপতি শেষে দ্বিতীয় অধিবেশনে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ প্রত্যেক উপজেলা ও পৌর কমিটির সভাপতি সাধারন সম্পাদক সমন্বয়ে সাবজেক্ট কমিটি গঠন করে এডঃ অহিন্দ্র দত্ত চৌধুরীকে সভাপতি, এডঃ সরাজ রঞ্জন বিশ্বাসকে সাধারন সম্পাদক করে হবিগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়। নির্বাচিত নেতৃবৃন্দ পরবর্তীতে পুনাঙ্গ কমিটি গঠন করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com