সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

শায়েস্তাগঞ্জ সমিতির উদ্যোগে ৬ শতাধিক চক্ষু রোগীকে বিনামুল্যে চিকিৎসা প্রদান

  • আপডেট টাইম শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫৫৯ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ জেলার শায়েস্তাগঞ্জে ছয় শতাধিক চক্ষু রোগীকে সম্পুর্ণ বিনামূল্যে অপারেশন, ঔষধ, চশমাসহ চিকিৎসা প্রদান করেছে লন্ডনস্থ শায়েস্তাগঞ্জ সমিতি। শুক্রবার সকাল ১১টায় শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দিন ব্যাপী চক্ষু চিকিৎসার উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির। সমিতির সভাপতি এডঃ মীর গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সাবেক পৌর কাউন্সিলর আ স ম আফজল আলী ও সাংবাদিক কামরুল হাসানের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আহাদ সুমন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া, জেলা পরিষদের সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, মোঃ আব্দুল মুকিত, মোছাঃ আলেয়া বেগম।
উপস্থিত ছিলেন, সমিতির উপদেষ্টা সৈয়দ মাহমুদুর রহমান ভুলু, প্রকৌশলী এম এ মুমিন চৌধুরী বুলবুল, সহ-সভাপতি গাজীউর রহমান গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মুরাদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, সদস্য আব্দুস সালাম সবুজ, নিজামুল ইসলাম বেলাল ও আফজল খান, পৌরসভার কাউন্সিলর মোঃ মাখন মিয়া, আব্দুল জলিল, মহিলা কাউন্সিলর আছমা আব্দুল্লাহ, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এডঃ হুমায়ূন কবীর সৈকত, অধ্যাপক ফিরুজুল ইসলাম চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, বিটিভি প্রতিনিধি আলমগীর খান, প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুর রকিব, সাবেক সাধারণ সম্পাদক হারুন সাঁই, প্রভাষক জালাল উদ্দিন রুমি, বর্তমান সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, সাংবাদিক সাখাওয়াত হোসেন টিটু, মামুন চৌধুরী, জমির আলী, মাসুক রানা প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com