শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

বানিয়াচঙ্গের বিয়ে পাগল আলা উদ্দিন মাষ্টারকে কারাগারে প্রেরণ

  • আপডেট টাইম বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৬১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে ৩য় স্ত্রীর নারী নির্যাতন ও যৌতুক মামলায় আলা উদ্দিন মাষ্টার নামের বিয়ে পাগল স্বামীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আতাবুল্লাহ এ আদেশ প্রদান করেন। বাদি পক্ষে মামলা পরিচালনা করেন এডঃ সুলতান আহমেদ।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, ১০ বছর আগে ইসলামী শরীয়ত মোতাবেক বানিয়াচং উপজেলা সদরের সাগরদিঘি পশ্চিম পাড়ের মৃত জসিম উদ্দিনের পুত্র আলা উদ্দিন মাষ্টার (৫০) এর সাথে ঠাকুরাইন গ্রামের মুখলিসা আক্তার (৩৫) এর বিয়ে হয়। বিয়ের পর কিছুদিন সুখে কাটে। বিয়ের পর মুখলিসা জানতে পারেন আলা উদ্দিন এর আগে ২টি বিয়ে করেছেন। মুখলিসা তার ৩য় স্ত্রী। এরপর থেকেই তার উপর নির্যাতন চলে। ২০১৫ সালের ৮ ফেব্র“য়ারি সকালে আলা উদ্দিন মাষ্টার তার প্রথম স্ত্রীর পুত্র জামাল মিয়া (২০), মুখলিসা আক্তারকে যৌতুকের জন্য মারধোর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এরপর তিনি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন এবং আদালতে মামলা করেন। এ মামলায় গতকাল ওই সময় আলা উদ্দিন মাষ্টার আদালতে হাজির হয়ে জামিন চান। আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com