বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

কুর্শি ইউনিয়ন যুবলীগের মিছিলে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ ॥ জগলু-সাইদ নেতৃত্বাধিন কমিটি বৈধ

  • আপডেট টাইম সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫১৯ বা পড়া হয়েছে

বিজ্ঞপ্তি ॥ কুর্শি ইউনিয়ন যুবলীগের আহবায়ক নেছার আহমদ জগলু ও যুগ্ম আহবায়ক আবু সাইদের নেতৃত্বাধীন শান্তিপূর্ণ মিছিলে হামলা ও ইটপাটকেল নিক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নবীগঞ্জ উপজেলা যুবলীগ নেতৃবৃন্দ। বিবৃতিদাতাগণ হলেন নবীগঞ্জ উপজেলা যুবলীগ আহ্বায়ক আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, যুগ্ম আহ্বায়ক যথাক্রমে শাহ গুল আহমদ কাজল, রাব্বি আহমদ চৌধুরী মাক্কু, খয়রুল বসর চৌধুরী, লোকমান আহমদ খান ও গোলাম রসুল চৌধুরী রাহেল।
সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, তথাকথিত যুবলীগ নামধারী বি.এন.পি-জামাতের অনুচর হাফিজ খান, জামাল হোসেন, আখলিছ মিয়া, জাহাঙ্গীর মিয়া, আজিজুল হক, অলি আহমদ ও রিপন সুত্রধর সহ কিছু সংখ্যক উশৃংখল যুবক বঙ্গবন্ধুর আদর্শকে নস্যাৎ ও যুবলীগের ভাবমুর্তি বিনষ্টের হীন চক্রান্তে লিপ্ত হয়েছে। পাশাপাশি জামাল ও হাবিব গংরা সাংবাদিক বন্ধুদের মিথ্যা তথ্য পরিবেশন করে কাল্পনিক সংবাদ পরিবেশন করিয়েছে। উপজেলা যুবলীগের পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতৃবৃন্দ বলেন, জামাল ও হাবিব গংদের সাথে যুবলীগের কোন সংশ্লিষ্ঠতা নেই। এরা সন্ত্রাসী। এদের বিরুদ্ধে অচিরেই আইনগত ব্যবস্থা নেয়া হবে এবং ৬নং কুর্শি ইউনিয়ন যুবলীগ নেছার আহমদ জগলু, মোঃ আবু সাইদ ও আবুল হোসেনের নেতৃত্বাধিন কমিটি উপজেলা যুবলীগ অনুমোদিত বৈধ কমিটি বলে নেতৃবৃন্দ বিবৃতিতে উল্লেখ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com