বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি সুরঞ্জিত সেনগুপ্ত লাইফ সাপোর্টে

  • আপডেট টাইম রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৭৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বানিয়াচং-আজমীরিগঞ্জ আসনের সাবেক এমপি সুরঞ্জিত সেনগুপ্তকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাত ৯টার দিকে তাকে হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়। ল্যাব এইড হাসপাতালের কর্পোরেট কমিউনিকেশন বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সাইফুর রহমান লেলিন এ তথ্য নিশ্চিত করেছেন। সুরঞ্জিতের ব্যক্তিগত সহকারী কামরুল ইসলাম জানান, স্যারের অবস্থা গুরুতর। তাকে ল্যাবএইড হাসপাতালে আনা হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্স আকাশ পথের ক্লিয়ারেন্স পেলে রাতেই তাকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করবে বলে জানান কামরুল। গত বছরের মে মাসে শ্বাসকষ্ট নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সুরঞ্জিত। মাঝখানে আমেরিকার ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালেও চিকিৎসা নিয়েছেন তিনি। সুরঞ্জিত সেনগুপ্তের জন্ম ১৯৪৬ সালে সুনামগঞ্জের আনোয়ারাপুরে। জীবনের প্রথম দিকেই বাম আন্দোলনে জড়িয়ে পড়েন তিনি। পরে তিনি দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম এবং দশম জাতীয় সংসদসহ মোট সাতবার এমপি নির্বাচিত হয়েছেন সুরঞ্জিত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেন। সেন্ট্রাল ল’ কলেজ থেকে এলএলবি করার পর আইন পেশায় যুক্ত হন বর্ষীয়ান এই রাজনীতিক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com