সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করলেন ট্রাম্প

  • আপডেট টাইম শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫১৩ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিল ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্র। শুক্রবার এই নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেওয়া হয়। নতুন এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ইরানের ১৩ নাগরিক ও অন্তত ১২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। মার্কিন রাজস্ব বিভাগ এই নিষেধাজ্ঞার কথা ঘোষণা করে।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে, ইরান সম্প্রতি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। ওই পরীক্ষার জবাবেই ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প টুইটার বার্তায় বলেছিলেন, ‘ইরান আগুন নিয়ে খেলা করছে তারা বুঝতে পারছে না বারাক ওবামা তাদের প্রতি কতটা দয়ালু ছিলেন। কিন্তু আমি তেমনটা নই। এর জবাবে ইরান বলেছে, ‘একজন অনভিজ্ঞ ব্যক্তির’ কাছ থেকে যুক্তরাষ্ট্রের এমন ‘অনর্থক’ হুমকিতে ইরান নতি স্বীকার করবে না। প্রথম আলো

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com