বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বিস্ফোরক ও পুলিশ এসল্ট মামলায় জেলা ছাত্রদল নেতা মাহবুবের জামিন না-মঞ্জুর

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০১৭
  • ৮২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিস্ফোরক ও পুলিশ এসল্টসহ একাধিক মামলায় হবিগঞ্জ জেলা যুবদল ও ছাত্রদলের দুই নেতার জামিন না মঞ্জুর করেছেন আদালত। সোমবার জেলা যুবদল নেতা নাছির উদ্দিন ও ছাত্রদল নেতা গোলাম মাহবুব আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত জামিন না মঞ্জুর করে তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, সোমবার সকাল ১১টার দিকে বিস্ফোরক ও পুলিশ এসল্টসহ প্রায় দেড় ডজন মামলার আসামী জেলা ছাত্রদল নেতা গোলাম মাহবুব জেলা ও দায়রা জজ আদালতের বিচার মোঃ আতাবুল্লাহ এর আদালতে হাজির হয়। এ সময় আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করে পিপি সিরাজুল হক চৌধুরী। আসামীপক্ষে ছিলেন এডঃ মঞ্জুর উদ্দিন শাহীন, মোঃ আব্দুল হাইসহ অর্ধশতাধিক আইনজীবি। অপরদিকে যুবদল নেতা নাছির উদ্দিন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমপর্ণ করলে আদালত তারও জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নিদের্শ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com