শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

বিদ্যুতের উদ্বোধনকালে এমপি আবু জাহির ॥ অচিরেই হবিগঞ্জ-লাখাইকে শতভাগ বিদ্যুতের আওতায় আনা হবে

  • আপডেট টাইম রবিবার, ২৯ জানুয়ারী, ২০১৭
  • ৬৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার মৌবাড়ী এলাকায় হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে ৩ লাখ ৪৭ হাজার টাকা ব্যয়ে ১৭৩টি পরিবারে বিদ্যুৎ লাইনের উদ্বোধন করেছেন জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি। এ উপলক্ষে মৌবাড়ী ধনাই মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে মোঃ আবরু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি এডভোকেট মোঃ আবু জাহির বলেন, উন্নয়নে বিশ্বাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে বিদ্যুতের যে উন্নয়ন হয়েছে বিগত কোন সরকারের আমলে হয়নি। সরকার গ্রামীণ জনগোষ্ঠির জীবনমান উন্নয়নের লক্ষ্যে ও গ্রামীন জনগোষ্ঠীর সার্বিক কল্যাণে ব্যাপক পরিকল্পনা গ্রহন ও বাস্তবায়ন করে যাচ্ছেন। প্রধান অতিথি সরকারে উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, বর্তমান সরকার সারাদেশে ১ম শ্রেনী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে বই বিতরণ, দরিদ্র বিমোচনের লক্ষ্যে বিধবা ভাতা, বয়স্কভাতা, প্রতিবন্ধিভাতাসহ কৃষি সরমঞ্জামদীর সহলভ্যকরণ ও দরিদ্রবিমোচনের লক্ষ্যে একটি বাড়ী একটি খামার প্রকল্প বাস্তবায়ন করেছে। তিনি বলেন অচিরেই হবিগঞ্জ-লাখাইকে শতভাগ বিদ্যুতের আওতায় আনা হবে।
পবিত্র কোরআন থেকে তেলায়তের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন লাখাই উপজেলা চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, পবিস এজিএম কম ফয়সল, পবিস ডাইরেক্টর আব্দুল মতিন মাস্টার ও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মলাই। অন্যন্যদের মাঝে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান এনামুল হক মামুন, আমীরুল ইসলাম আলম, শাহ রেজা উদ্দিন দুলদুল প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com