বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে পুলিশকে মারধর করে ছিনিয়ে নেয়া শিপন বিমানবন্দর থেকে গ্রেপ্তার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০১৭
  • ৬৫৮ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে পুলিশকে মারধরের ঘটনায় মূল হোতা দুর্ধর্ষ শিপন মিয়া মালয়েশিয়ায় পালিয়ে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার হয়েছে। মাধবপুর থানার উপ-পরিদর্শক আশীষ কুমার মৈত্রের নেতৃত্বে একদল পুলিশ বুধবার ভোর রাতে ইমেগ্রেশন পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করেন। ধৃত শিপন মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের গাজীপুর গ্রামের মাহমুদ হোসেনের ছেলে। শিপন চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের ৩২/০৮ জিআর ১৪২/৬ এর গ্রেফতারী পরোয়ানার আসামি। মাধবপুর থানার ইন্সপেক্টর তদন্ত সাজেদুল ইসলাম পলাশ জানান, সোমবার রাত সোয়া ৯টার দিকে মনতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই কামরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের ৩২/০৮ জিআর ১৪২/৬ এর গ্রেফতারী পরোয়ানার আসামি শিপন মিয়াকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার আত্মীয় স্বজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের উপর চড়াও হয়ে গ্রেফতারকৃত শিপনকে ছিনিয়ে নেয়। এ সময় হামলায় এসআই কামরুল ইসলাম, এএসআই জালাল উদ্দিন, এএসআই মাছুম, কনষ্টেবল ভজন দাস, কনষ্টেবল মনির হোসেন আহত হয়। তাদেরকে রাতেই মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ ব্যাপারে এসআই কামরুল ইসলাম বাদী হয়ে শিপন মিয়াকে প্রধান আসামি করে ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩/৪জনের বিরুদ্ধে পুলিশের উপর হামলা, কর্তব্য কাজে বাধা সহ বিভিন্ন অভিযোগ এনে থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আশীষ কুমার মৈত্র জানান, গ্রেফতার এড়াতে দুর্ধর্ষ শিপন মঙ্গলবার রাতে মালয়েশিয়ায় পালিয়ে যাওয়ার জন্য ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে যায়। গোপন সূত্রে এ খবর জানতে পেরে ইমেগ্রেশন পুলিশের সহযোগিতায় বুধবার ভোররাতে বিমান বন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক শিপন গাজীপুর গ্রামে পুলিশ এসল্ট মামলার প্রধান আসামি। এর আগে পুলিশ গাজীপুর গ্রামে অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি কামাল মিয়া (৩৭) কে গ্রেফতার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com