শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বাহুবল যুবলীগে নেতৃত্ব দ্বন্দ্বে জের ॥ ভোগান্তি জনগণের ১৪৪ ধারা জারি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০১৭
  • ৫৬৯ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে একই সময়ে একই স্থানে যুবলীগের বিবাদমান দুই গ্র“পের কর্মসূচিকে কেন্দ্র করে শান্তি-শৃঙ্খলা বিঘেœর আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। ফলে কোন গ্র“পই সভা করতে পারেনি। গতকাল বুধবার ছিল উভয় গ্র“পের সভার নির্ধারিত তারিখ। কিন্তু গতকাল সকালে প্রশাসনের পক্ষ থেকে বাহুবলে ১৪৪ ধারা জারির ঘোষণায় কোন পক্ষই আর মাঠে নামেনি। সাধারণ জনগণের মাঝে উদ্বেগ, উৎকণ্ঠা থাকলেও কোন পক্ষ মাঠে না নামায় কোন ধরনের সংঘাত, মিছিল, মিটিং ছাড়াই শান্তিপূর্ণভাবে দিনটি অতিবাহিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১২ সালের ৯ জুলাই অলিউর রহমান অলিকে সভাপতি ও মো. তারা মিয়াকে সাধারণ সম্পাদক করে উপজেলা যুবলীগের কমিটি গঠন করা হয়। এ কমিটিকে প্রত্যাখ্যান করে আব্দুল হাইকে সভাপতি ও আব্দুল মুছাব্বির শাহীনকে সাধারণ সম্পাদক ঘোষণা দিয়ে পাল্টা কমিটি গঠন করা হয়। এনিয়ে উভয় কমিটির মধ্যে বিরোধ রয়েছে। গত ৯ জানুয়ারি কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অলিউর রহমান অলিকে আহ্বায়ক, মোশাহিদ আলী ও মো. ইউসুফ আলীকে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এ অবস্থায় এক সপ্তাহ আগে উপজেলা যুবলীগের বর্তমান আহ্বায়ক অলিউর রহমান অলি, মোশাহিদ আলী ও ইউসুফ আলীর নেতৃত্বাধীন কমিটি বর্তমান সরকারের তিন বছরপূর্তি উপলক্ষে বাহুবল বাজারে আনন্দ মিছিল ও পথসভার ঘোষণা দেয়। এরপর মো. তারা মিয়ার নেতৃত্বাধীন গ্র“পটিও ওই স্থানে পাল্টা কর্মসূচি ঘোষণা করে। এতে উভয় গ্র“পের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। ফলে আইন-শৃঙ্খলা বিঘেœর আশঙ্কায় উপজেলা প্রশাসন গতকাল সকাল ১১টায় ১৪৪ ধারা জারী করে। গতকাল সন্ধ্যে ৭টা পর্যন্ত এ আদেশ বলবৎ ছিল।
বাহুবল মডেল থানার ওসি মোঃ মনিরুজ্জামান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com