সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

কারাগারে হাজতী ও কয়েদিদের মাঝে সংঘর্ষে ৫ জন আহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০১৭
  • ৫৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা কারাগারে হাজতী ও কয়েদিদের মাঝে সংঘর্ষ হয়েছে। এতে ৫ জন আহত হয়। গতকাল বুধবার সকাল ১০টার দিকে এ সংঘর্ষ হয়। আহত অবস্থায় হাজতি কুতুব উদ্দিন (২৫), ভাদৈঝরা (৫৫), মানিক মিয়া (৪৫), বজলু মিয়া (৯০), মোহাম্মদ আলী (৮৫) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। হবিগঞ্জ জেলা কারাগার সূত্রে জানা যায়, সকালে হাউজের পানি নিয়ে হাজতী কুতুব উদ্দিনের সাথে অপর এক কয়েদির বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের মাঝে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় হুড়োহুড়িতে ৫ জন আহত হয়। কারারক্ষীরা পরে বিষয়টির মিমাংসা করেন এবং আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com