বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলের কাজিহাটা ও তারাপাশায় সংঘর্ষের ঘটনা সালিসে নিষ্পত্তি

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১৭
  • ৫৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার কাজিহাটা ও তারাপাশা গ্রামে সংঘর্ষের ঘটনা সালিসে নিষ্পত্তি হয়েছে। গত ২১ জানুয়ারি দুপুরে বাহুবল উপজেলা পরিষদ সভাকক্ষে এক সালিশ বৈঠকের আয়োজন করা হয়। এতে সভাপতি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, লামতাশি ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম চৌধুরী টেনু, লস্করপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান হিরুসহ কয়েক হাজার মানুষ। সালিশ বৈঠকে উভয়পক্ষে জরিমানা করা হয়।
উল্লেখ্য তারা পাশা গ্রামে একটি রাস্তা নিয়ে কাজী হাটার সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গত মঙ্গলবার রাতে কাজী হাটা গ্রামের কাজল মিয়া ও তারা পাশা গ্রামের আফতার মিয়ার নেতৃত্বে লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বাতকাটি, শিবপাশা, শিলিমগাওসহ বেশ কয়েকটি গ্রাম যোগ দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com