বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের সাবেক মেম্বার তাজিম উল্লার দাফন সম্পন্ন

  • আপডেট টাইম সোমবার, ২৩ জানুয়ারী, ২০১৭
  • ৫০৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা গ্রামের বাসিন্দা বার বার নির্বাচিত সাবেক মেম্বার মোঃ তাজিম উল্লা (৯০) এর দাফন সম্পন্ন হয়েছে। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। গত শনিবার রাতে নবীগঞ্জ পৌর এলাকার সালামতপুর এর বাসভবনে রাত ১২/৩০ মিনিটের সময় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র কন্যা সন্তান নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। গতকাল রবিবার দুপুর ২/৩০ মিনিটের সময় মরহুমের গ্রামের বাড়ি বাউসা বাজার মসজিদ সংলগ্ন মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজা পূর্ব মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন মরহুমের মেয়ের জামাই লন্ডন প্রবাসী মোঃ শাজাহান মিয়া। হাজারো মানুষের অংশগ্রহনে বিশাল এ জানাযার নামাজে ইমামতি করেন হযরত মাওঃ শাহ মোতাব্বির হুসেন পীর সাহেব। এতে অংশগ্রহণ করেন বাউসা ইউনিয়নের চেয়ারম্যান, শাহ তাঁজ উদ্দিন কোরেশী (রহঃ) উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আবু সিদ্দিক-সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, সুশীল সমাজ, সাংবাদিক, মুরুব্বিয়ান যুবসমাজ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com