সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ১১ সদস্য বিশিষ্ট নতুন অ্যাডহক কমিটি গঠন বানিয়াচংয়ে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন আনুষ্ঠানিকতার আড়ালে অনিয়মে ক্ষোভ হবিগঞ্জে তীব্র গ্যাস সংকট অতিরিক্ত গাড়ি ভাড়া আদায় লাখাইয়ে বিষ পানে সাবেক মহিলা মেম্বারের মৃত্যু চুনারুঘাট সরকারি কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি হবিগঞ্জ সদর হাসপাতালে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ লাখাইয়ে জমি নিয়ে বিরোধ দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫ নবীগঞ্জে ‘জাতীয় মৎস্য পক্ষ উদযাপন অনুষ্ঠিত পৌরসভার ভ্যানগাড়ী চালক ও বর্জ্য সংগ্রহকারীগণকে পোষাক ও বাঁশি প্রদান সাতছড়ির ছড়ায় পানি নেই তৃষ্ণায় বন্যপ্রাণী লোকালয়ে

চুনারুঘাটে দুর্ঘটনায় শিক্ষক ও গলায় ফাঁস দিয়ে নারীর মৃত্যু

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে মোটর সাইকেল দুর্ঘটনায় এক শিক ও গলায় ফাঁস দিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, রবিবার রাত সাড়ে ১০ টায় চুনারুঘাট উপজেলার পাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান বাহার চুনারুঘাট শহর থেকে বাড়িতে যাওয়ার পথে মটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে তিনি মাটিতে পড়ে যান। সাথে সাথে স্থানীয় লোকজন চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেয়ার পথে তিনি মারা যান। গতকাল সোমবার বাদ যোহর তার গ্রামের বাড়ি উপজেলা ছয়শ্রী গ্রামে জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে সারা উপজেলার শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। অপরদিকে গতকাল সোমবার সকালে উপজেলা মিরাশী ইউনিয়নের আমতলা গ্রামের গফুর মিয়ার মেয়ে বেগম আক্তার (৩৫) নামের এক মহিলা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানা যায়। খবর পেয়ে পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরন করে। বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুর আলম।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com