বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শীতে কাপছে হবিগঞ্জ

  • আপডেট টাইম শনিবার, ১৪ জানুয়ারী, ২০১৭
  • ৬৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পৌষের শীত জেঁকে বসেছে হবিগঞ্জে। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডা বাতাস শীতার্ত দরিদ্র ও শ্রমজীবী মানুষের দুর্ভোগ বাড়িয়ে তুলেছে। শীতের হাত থেকে বেঁচে থাকায় সকাল-সন্ধ্যায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে ছিন্নমূল মানুষ। আর এতে ঘটছে দূর্ঘটনা। গত দুইদিনে শীত নিবারণে আগুন পোহাতে গিয়ে হবিগঞ্জে দগ্ধ হয়েছে অন্তত ১০ জন। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। গত বৃহস্পতিবার শ্রীমঙ্গলে দেশের সর্বনি¤œ তাপমাত্রা রেক্ড করা হয়। ফলে গত কয়েকদিন ধরেই হবিগঞ্জে প্রচন্ড শীত বিরাজ করছে। ঠান্ডাজনিত ডায়রিয়া ও নিউমোনিয়া রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এসব রোগে আক্রান্ত পরিবারের বৃদ্ধ আর শিশুদের নিয়ে বিপাকে পড়েছেন পরিবারের সদস্যরা। হবিগঞ্জ সদর হাসপাতাল অতিরিক্ত রোগী সামাল দিতে হিমশিম খাচ্ছে। হবিগঞ্জ সদর উপজেলার মিঠুরচক গ্রামের আবুল কালামের কন্যা ফাহিজজা (৩), লুকড়া গ্রামের ইসহাক আলীর পুত্র রাব্বি (১৭), অলিপুর গ্রামের আলমগীর মিয়ার কন্যা শামী আক্তার (৪), হবিগঞ্জ শহরের এড়ালিয়া গ্রামের জাবির রহমানের পুত্র নাহিদ (২) আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়। তারা বর্তমানে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
হবিগঞ্জ সদর হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৪৮ ঘণ্টায় শীতজনিত ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্তসহ আগুনজনিত দূর্ঘটনায় শতাধিক লোক হাসপাতালে ভর্তি হয়েছে।
আড়াইশ শয্যার হাসপাতালটিতে অতিরিক্ত রোগীর চাপ সামলাতে তাদের অনেককেই ঠাঁই দিতে হয়েছে ওয়ার্ডগুলোর মেঝেতে। এ ছাড়া প্রতিদিন বহির্বিভাগে কয়েকশ রোগী প্রাথমিক চিকিৎসা নিতে ভিড় করছে। শীতের প্রকোপ হঠাৎ বেড়ে যাওয়ায় ঠান্ডাজনিত এসব রোগের প্রাদুর্ভাব বেড়ে গেছে। এদিকে এলাকার খেটে খাওয়া দরিদ্র শ্রমজীবী মানুষও পড়েছেন চরম দুর্ভোগে। একে তো শীতের প্রকোপ অন্যদিকে ঠিকমতো শ্রমবিক্রি করতে না পারায় আয়-রোজগার কমে গেছে। ফলে তাদের পড়তে হচ্ছে আর্থিক সংকটে। প্রয়োজনীয় শীতের কাপড় না থাকায় হাড়কাঁপানো শীতে নিদারুণ কষ্টে সময় কাটছে শীতার্তদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com