শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচং ও চুনারুঘাটে পৃথক দুর্ঘটনায় নিহত ২

  • আপডেট টাইম শনিবার, ১৪ জানুয়ারী, ২০১৭
  • ৫৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং ও চুনারুঘাটে পৃথক সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগানে ট্রাক্টর চাপায় রাকেশ কর্মকার (৩) নামের এক শিশু ট্রাক্টর চাপায় মারা যায়। সে ধরমনাথ এলাকার প্রদীপ কর্মকারের পুত্র। স্থানীয়রা জানায়, উপজেলার নালুয়া চা বাগানের ট্রাক্টর রাস্তার পাশে থাকা শিশুকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় চা শ্রমিকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে বানিয়াচং উপজেলার নতুনবাজার-বড়বাজার রোডের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কাছে টমটম উল্টে গেলে সেবুল মিয়া নামে এর চালক নিহত হয়। সে উপজেলা সদরের মোকামহাটির মৃত আজহার মিয়ার পুত্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com